রিফান্ড পলিসি (Refund Policy)

বাংলাদেশ আইটি একাডেমি-তে আমাদের লক্ষ্য হলো আপনাদের মানসম্মত শিক্ষা এবং সেবা প্রদান করা। আমাদের কোর্স বা সার্ভিস ক্রয়ের আগে দয়া করে নিচের রিফান্ড পলিসিটি মনোযোগ দিয়ে পড়ে নিন।

১. লাইভ কোর্স রিফান্ড পলিসি

যেকোনো লাইভ কোর্সে ভর্তির পর রিফান্ড পেতে হলে অবশ্যই ক্লাস শুরু হওয়ার আগে আবেদন করতে হবে। একবার লাইভ ক্লাস শুরু হয়ে গেলে আর কোনো রিফান্ড দাবি করা যাবে না।

  • কারণ: আমরা প্রথম ক্লাস থেকেই কোর্সের পূর্ণাঙ্গ রোডম্যাপ, গাইডলাইন এবং গুরুত্বপূর্ণ সব পিডিএফ (PDF) ডাউনলোডযোগ্য কন্টেন্ট প্রদান করে থাকি।

২. রেকর্ডড কোর্স রিফান্ড পলিসি

আমাদের রেকর্ডড কোর্সগুলোর ক্ষেত্রে কোনো প্রকার রিফান্ড প্রযোজ্য নয়।

  • কারণ: রেকর্ডড কোর্সে ভর্তির সাথে সাথেই আমরা আপনাদের গুগল ড্রাইভ লিঙ্ক বা ড্যাশবোর্ড এক্সেস শেয়ার করি, যা একটি ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট একবার ডেলিভারি হয়ে গেলে তা ফেরত নেওয়ার সুযোগ থাকে না।

৩. প্লাগইন এবং সফটওয়্যার লাইসেন্স

আপনি যদি আমাদের মাধ্যমে কোনো প্লাগইন বা থিমের লাইসেন্স ক্রয় করেন এবং সেটি আপনার ওয়েবসাইটে একবার সেটআপ করে দেওয়া হয়, তবে এরপর আর কোনো রিফান্ড ক্লেইম করা যাবে না।

৪. রিফান্ড পাওয়ার যোগ্যতা

শুধুমাত্র নিচের শর্ত সাপেক্ষে রিফান্ড প্রদান করা হবে:

  • লাইভ কোর্সের ক্ষেত্রে প্রথম ক্লাস শুরু হওয়ার আগে রিফান্ড রিকোয়েস্ট পাঠাতে হবে।

  • ভুলবশত একই কোর্সে দুইবার পেমেন্ট করলে (প্রমাণ সাপেক্ষে)।

৫. রিফান্ড পদ্ধতি এবং সময়সীমা

রিফান্ড রিকোয়েস্ট অনুমোদিত হওয়ার পর পেমেন্ট ফেরত পেতে সর্বোচ্চ ১৫ (পনের) কর্মদিবস সময় লাগতে পারে। আপনি যে মাধ্যমে পেমেন্ট করেছেন (বিকাশ/নগদ/রকেট/ব্যাংক), সেই মাধ্যমেই রিফান্ড প্রদান করা হবে। (দ্রষ্টব্য: পেমেন্ট গেটওয়ে চার্জ বা ক্যাশ-আউট চার্জ রিফান্ডযোগ্য নয়।)

৬. যোগাযোগ

রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের ইমেইল করুন:hello@bangladeshitacademy.com / হোয়াটস্যাপ : +880 1711-924457 অথবা মেসেজ দিন আমাদের ফেসবুক পেজে।